গ্যাস বেলুন সিলিন্ডার বাস্ট করে মর্মান্তিক মৃত্যু বেলুন বিক্রেতার

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:

গ্যাস বেলুন সিলিন্ডার বাস্ট করে মর্মান্তিক মৃত্যু বেলুন বিক্রেতার।চলছিল জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রা। সকলে যখন উৎসবে ব্যস্ত তখনই ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। জগদ্ধাত্রী পূজোর মেলায় এক গ্যাস বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছিলেন আর তখনই আচমকা গ্যাস বেলুনের সিলিন্ডার বাস্ট করে মর্মান্তিক মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক যুবকের। শুক্রবার রাতে নদীয়ার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কা জনক অবস্থায় আহত আরো এক ব্যক্তিকে স্থানীয় চিকিৎসালয় থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয় এছাড়াও যখন বেলুন বিক্রি করছিলেন আশেপাশে ছিল একাধিক মানুষ। তিন শিশুসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তড়িঘড়ি বেশ কিছুক্ষণ শোভাযাত্রা বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। আহত সকলকে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসকরা বেলুন বিক্রেতাকে মৃত বলে ঘোষণা করে, এছাড়া অজ্ঞাত পরিচয় ওই যুবকের একটি পা এবং শরীরের বেশ কিছু অংশ পুড়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। এরপর হাসপাতালে পৌঁছায় পুলিশের প্রতিনিধিরা। কিভাবে বেলুনের সিলিন্ডার বাস্ট করে এমন দুর্ঘটনা ঘটেও তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। তবে জগদ্ধাত্রী পূজোর শোভাযাত্রায় এমন দুর্ঘটনা গোটা এলাকায় বিশাল চাঞ্চল্য সৃষ্টি করেছে।