দুই ব্যক্তি ধুপগুড়ি থেকে একটি ছোট গাড়ি ভাড়া করে শিলিগুড়ি যাওয়ার জন্য। ময়নাগুড়ির ঝাঝাঙ্গি এলাকায় চা খেতে নামার পর গাড়ি চালক বাপী রায়ের সন্দেহ হয়। তিনি সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহাকে জানান। জলপাইগুড়ির গোশালা মোড়ে আসার পর গাড়িটি আটক করে কোতোয়ালি থানার পুলিশ। তল্লাশি চালিয়ে ১৪টি সোনার বিস্কুট উদ্ধার হয় দুজনের কাছ থেকে। যার আনুমানিক মূল্য প্রায় ৮৫লক্ষ টাকা। দুইজন আটক। চলছে জিজ্ঞাসাবাদ।

