জায়গা দখলের প্রতিবাদ করায় আক্রান্ত এক গৃহবধূ সহ তিনজনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল

জায়গা দখলের প্রতিবাদ করায় আক্রান্ত এক গৃহবধূ সহ তিনজনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল থানার আলিনগর এলাকায়। জানা গেছে আক্রান্তরা হল শ্যামলী মন্ডল তার স্বামী অজিত মন্ডল এবং তাদের ছেলে কৃষ্ণেন্দু মন্ডল। আক্রান্ত শ্যামলী মন্ডল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বাকিরা স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ‌ আক্রান্ত শ্যামলী মন্ডলের অভিযোগ তাদের আট কাটা জমি রয়েছে সেই জমির দখল নিচ্ছিল সঞ্জীব মন্ডল। প্রতিবাদ করায় সঞ্জীব মন্ডল, ভাস্কর মন্ডল সহ চারজন তাদের উপর হামলা করে। ঘটনায় তাদের পরিবারের তিনজন আহত হয়