আরাম কেদারায় বসে নয়,জনগণের সেবায়
মাটিতে বসে লক্ষীর ভান্ডারের ফর্ম পূরণ করে দিলেন ব্লক সভাপতি
দিদির নির্দেশে মানুষের সেবায় নেমে পড়েছেন তৃনমূল কংগ্রেসের সৈনিকরা।খোঁজ নিচ্ছেন মানুষের সমস্যার কথা।সমাধানও করে দেওয়ার চেষ্টা করছেন।শুক্রবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবিরে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি মুসারফ হোসেনকে দেখা গেল জনসাধারণের বিভিন্ন প্রকল্পের ফর্ম নিজের হাতে পূরণ করে দিতে।
কোনো আরাম কেদারায় বসে নয়, মাটির মানুষ মাটিতে বসে জনগণের সেবা করে চললেন মুসারফবাবু।তার এই মানবিকতা দেখে আপ্লুত সরকারি কর্মচারী থেকে শুরু করে জনসাধারণ।

