আগামী ডিসেম্বরেই আবর্জনা মুক্ত হতে চলেছে চাকদহ পৌরসভা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:

আগামী ডিসেম্বরেই আবর্জনা মুক্ত হতে চলেছে চাকদহ পৌরসভা।চাকদহ পৌরসভার যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে নোংরা আবর্জনা যার ফলে,নিত্যদিন সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। নোংরা আবর্জনা জমা জায়গায় যেমন মশার উপদ্রব বাড়ছে সেরকমই রোগ জীবাণুও ছড়িয়ে পড়ছে। গত ৪২ বছরেও চালু হয়নি চাকদায় যে প্রকল্প, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই ছটি ওয়ার্ডের জঞ্জাল আবর্জনা মুক্ত করার কাজ শুরু করবে চাকদহ পৌরসভা। আজ সুরক্ষা ডায়গনিস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসে চাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস জানালেন যে গত ৪২ বছরেও যে প্রকল্প চাকদায় তৈরি হয়নি আগামী বছর থেকেই তারা ধাপে ধাপে চাকদা শহরের ২১টি ওয়ার্ডে জঞ্জাল মুক্ত করার কাজ শুরু করে দেবে। নোংরা আবর্জনার ফলে সাধারণ মানুষ যে সমস্যায় পড়ছেন তা নিত্যদিন তাদের ভাবিয়ে তুলছে তাই আগামী বছরেই এই প্রকল্পের কাজ শুরু করে দেওয়া হবে। এক পরিস্কার পরিচ্ছন্ন জন্য পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।