নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
চাকদহ পৌরসভার ২ নম্বর এবং ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল দুয়ারে সরকার ক্যাম্প।রাজ্য সরকারের উদ্যোগে আবারো একবার চাকদহ পৌরসভার বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। আজ চাকদা পৌরসভার দু’নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের বাপুজি বিদ্যামন্দিরে ব্যবস্থা করা হয়েছিল এই ক্যাম্পের। আগামী এক মাস ওয়ার্ড ভাগ করে চাকদহ পৌরসভার বিভিন্ন জায়গায় আয়োজিত হবে এই ক্যাম্প যাতে সাধারণ মানুষ স্বচ্ছন্দে তাদের পরিষেবা টুকু পেয়ে যান। দুয়ারে সরকার ক্যাম্পের উদ্যোক্তারা জানালেন, ৯৬ শতাংশ কাজ ইতিমধ্যেই তাদের সমাপ্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত স্বাস্থ্য সাথী কার্ড রক্ষী ভান্ডার বার্ধক্য ভাতা সহ বিভিন্ন ধরনের পরিষেবার জন্য মানুষ আবেদন করছে। যাতে মানুষের কোন রকম অসুবিধা না হয় এবং বৃদ্ধ মানুষেরা সঠিক টাইমে পরিষেবা পেতে পারে সেই জন্য নির্দিষ্ট রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে মোবাইল ভ্যান যেখান থেকে ফর্ম নিয়ে রেজিস্ট্রেশন করে মানুষ এই পরিষেবার আওতায় আসতে পারে। চাকদার সাধারন মানুষও অত্যন্ত খুশি এই দুয়ারে সরকার ক্যাম্পের জন্য। আর তাদের বাড়ির পাশে বাপুজি বিদ্যামন্দিরে প্রশাসনিক আধিকারিকদের পেয়ে আরো যেন বেশি খুশি সাধারণ মানুষ। আগামী এক মাস চাকদার বিভিন্ন জায়গায় এই ক্যাম্প বসানো হবে।

