নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
নদী পেরিয়ে ধানের গোলায় ধান খাচ্ছে অদ্ভুত প্রজাতির মাছ,কখনো এমন শুনেছেন মাছ ধান খাচ্ছে। জলের মাছ পোকামাকড় খেয়ে বেড়ায় কিন্তু এই মাছ ধান ও খায়। শুনতে অবিশ্বাস্য হলেও এমন এক অদ্ভুত প্রজাতির মাছের দেখা পাওয়া গেছে সুন্দরবনে। নদী সমুদ্র পেরিয়ে ৯ থেকে ১০ কিলোমিটার রাস্তা পার করে সুন্দরবনে একটি পাকা ধানের গোলায় ঢুকে পড়েছে এই অদ্ভুত প্রজাতির মাছটি। এলাকায় পাকা ধানের চাষী অনুপ মণ্ডল জানান বেশ কয়েক দিন ধরেই ধানের গোলায় ঢুকে ধান খেয়ে যাচ্ছিল এই মাছটি তিনি হঠাৎ মাছটিকে ধরে ফেলেন। চার ফুট লম্বা এবং ছয় কেজি ওজনের এই মাছটিকে দেখতে ভিড় জমায় এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান যেহেতু সুন্দরবন এলাকার পাশেই ইছামতি নদী তাই সেই নদী থেকেই বিরল প্রজাতির এই পান মাছ ঢুকে পড়েছে লোকালয়ে। ইছামতি নদী পেরিয়ে মাছটি অতিক্রম করেছে প্রায় ১০ কিলোমিটার রাস্তা এরপর ধানের জমিতে ও ধানের গোড়ায় ধান খেয়েই সবার করে দিচ্ছিল এই মাছটি। অবশেষে তাকে ধরতে পেরেছে স্থানীয় বাসিন্দারা। কয়েক দিন ধরেই স্থানীয়দের সন্দেহ হচ্ছিল যে ধানের গোলায় ধান কমে যাচ্ছে তাই নজর রাখা হচ্ছিল জমিতে। আর তখনই নজর পরে এ কান্ড আর কারো নয় ধান খেয়ে সাবার করছে পান মাছ। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি গ্রামের ধরা পড়া মাছটির মুখটা সূচালো এবং দেহটি সাপের মতো ,সাপের মতোই এঁকেবেঁকে এই মাছটি চলাফেরা করে। অদ্ভুত এই মাছকে দেখে ভয় পেয়ে যান গ্রামের সকলেই। অবশেষে সকলের প্রচেষ্টায় বিরল প্রজাতির এই মাছটিকে ধরা হয়েছে।

