নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
ম্যানগ্রোভ অরণ্য বাঁচাতে সুন্দরবনে স্কুল পড়ুয়া এবং গৃহবধূদের অভিনব উদ্যোগবিশ্ব উষ্ণায়নের ফলে ধীরে ধীরে বিলুপ্তির পথে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনের সৌন্দর্য যাকে বলা হয় সেটা হল ম্যানগ্রোভ অরণ্য আর সেই সৌন্দর্যই এখন বিলুপ্তির পথে। তাই বাধ্য হয়ে তাদের অরণ্যকে বাঁচিয়ে রাখতে এবার পথে নামলেন এলাকার কুন্তলীর গুড়গুড়িয়া হাই স্কুলের স্কুল পড়ুয়ারা এবং তাদেরকে সঙ্গ দিলেন এলাকার গৃহবধূরা। হাতে প্লাকার্ড নিয়ে তারা এদিন পথযাত্রা করলেন এবং সেই প্ল্যাকার্ডে লেখা ছিল বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে অরণ্য বাঁচানোর জন্য সচেতন বার্তা। কুন্তলি বনদপ্তরের সহযোগিতায় কয়েকশো স্কুল পড়ুয়া এদিন পথে নামল। তাদের মূল লক্ষ্য ছিল মানুষকে সচেতন করে তোলা যাতে অরণ্য বিলুপ্ত হয়ে না যায়। এমনিতেই বিভিন্ন জায়গায় গাছ কাটার ফলে যেভাবে অরণ্য ধ্বংস করে দেওয়া হচ্ছে তাতে যেভাবে দিন দিন বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে তাতে আশঙ্কা প্রকাশ করেছে বিজ্ঞানীরা। অতিরিক্ত উষ্ণায়নের ফলে ইতিমধ্যেই হিমবাহের বরফ গলতে শুরু করেছে। তাই এখন যদি মানুষ সচেতন না হয় তাহলে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দেরি নেই।

