অবশেষে পুনরায় দ্রুত মেরামত করা হলো বৈদ্যুতিক চুল্লির জানা গেছে পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের লোলাবাগ এলাকায় রয়েছে বৈদ্যুতিক চুল্লি। যা আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছিল কয়েক বছর আগে। এবং এই চুল্লির হওয়ার ফলে অন্তিম সতকার্য করতে আসতেন মৃতদেহ নিয়ে। তবে গত দেড় মাস ধরে বৈদ্যুতিক চুল্লি খারাপ অবস্থায় ছিল এবং প্রায়ই প্রতিনিয়ত সতকার্য করতে আসা লোকজনেরা সমস্যার সম্মুখীন হতে হতো। তাই পুরাতন মালদার পৌরসভার অধীনে থাকা এই বৈদ্যুতিক চুল্লির দ্রুত মেরামত করার ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অবশেষে সেটি ঠিক করার উদ্যোগ নিয়েছে পুরাতন মালদা পৌরসভা।

