আজ থেকে ফের একবার চালু করা হলো রাজ্য সরকারের উদ্যোগে চাকদাহ পৌরসভার ব্যবস্থাপনায় বিভিন্ন ওয়ার্ডে দুয়ারে সরকার ক্যাম্প

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:

আজ থেকে ফের একবার চালু করা হলো রাজ্য সরকারের উদ্যোগে চাকদাহ পৌরসভার ব্যবস্থাপনায় বিভিন্ন ওয়ার্ডে দুয়ারে সরকার ক্যাম্প। এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা মানুষের দুয়ারে পৌঁছেছে তা গত বছরই লক্ষ্য করা গেছে। রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্পের আওতায় সাধারণ মানুষ বিভিন্ন রকমের সুবিধা পেয়েছেন। আজ চাকদহ পৌরসভার পূর্বাচল বয়েজ স্কুলে এবং আগামীকাল পূর্বাচল বয়েজ এইভাবে ওয়ার্ড ভাগ করে বিভিন্ন এলাকায় এই ক্যাম্প বসানো হবে। আজ পূর্বাচার বয়েজে এক নম্বর ১ নম্বর, ১৯ নম্বর, ২০ এবং ২১ নম্বর ওয়ার্ডের রেজিস্টেশন করা হবে। এবছর পৌরসভার উদ্যোগে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে যে প্রত্যেকটি ওয়ার্ডের নির্দিষ্ট জায়গায় মোবাইল ভ্যান বসানো হয়েছে যাতে যে সমস্ত মানুষেরা বৃদ্ধ অথবা তাদের আসার ক্ষমতা নেই তাদেরকে বাড়ি বাড়ি গিয়েও এই সুযোগ পাইয়ে দেওয়া হবে। মোবাইল ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে মানুষ এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারবে। আজ পূর্বাচল বয়সে এই ক্যাম ্প আয়োজিত হয়েছে সেখানে সকাল থেকেই উপচে পড়েছে মানুষের ভিড়। দুয়ারে সরকার ক্যাম্পের সম্পূর্ণ তালিকা নতুন বাংলা নিয়ে এসেছে আপনাদের জন্য, আগামী ২/১১/২০২২ এ পূর্বাচল বয়েজ,৩/১১/২০২২ বাপুজি বয়েজ স্কুল,৪/১১/২০২২ বিপিনবিহারী বিদ্যাপীঠ,৭/১১/২০২২ বিপিন বিহারী বিদ্যাপীঠ, ৯/১১/২০২২ এ চাকদহ রামলাল একাডেমী,১০/১১/২০২২ পাবনা কলোনী, ১১/১১/২০২২ বিপিনবিহারী বিদ্যাপীঠ,১৪/১১/২০২২ পূর্বাচল বয়েজ স্কুল, ১৬/১১/২০২২ পূর্বাচল বয়েজ বিদ্যাপীঠ,১৮/১১/২০২২ বাপুজি বয়েজ স্কুল, ২২/১১/২০২২ রামলাল একাডেমী,২৩/১১/২০২২ পাবনা কলোনি, ২৬/১১/২০২২ পূর্বাচল বয়েজ, ৩০/১১/২০২২ রামলাল একাডেমি, আগামী এক মাস চাকদার এই সমস্ত জায়গা গুলোতে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হচ্ছে।