নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
চাকদা পেপার মিলের পাশে ভয়াবহ অগ্নিকান্ড সামাল দিতে পৌঁছালো দমকল বাহিনী,আজ সকাল এগারোটা নাগাদ চাকদহ রানীনগর গঙ্গা ঘাটে পেপার মিলের উল্টো দিকে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে আগুন নেভানোর কাজে পৌঁছেছে দমকল বাহিনী। ইতিমধ্যেই তারা দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তারা পৌঁছানোর অনেক আগেই গ্রামবাসীরা সকলে মিলে বালতির জল এবং শ্যালো মেশিনের জলের সাহায্যে অগ্নিসংযোগ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি চাকদা পেপার মিলের উল্টোদিকে যে ভয়ংকর অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে ইতিমধ্যেই পৌঁছেছে দমকল বাহিনী। পেপার মিলের পাশেই গঙ্গা থাকায় গঙ্গার হাওয়ায় আগুনের লেলিহিন শিখা যেন আরো বাড়তে থাকে এবং দাউ দাউ আগুনে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত পাকাটির গাদা। তবে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীতে খবর দেওয়া হলেও বেশ কিছুক্ষণ পর যখন গ্রামবাসীরা বেশ খানিকটা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে নিজেদের প্রচেষ্টায় তখন দমকল বাহিনী পৌঁছায়। এই সংক্রান্ত প্রত্যেকটি বিষয়ের প্রতি মুহূর্তের আপডেট নতুন বাংলার পর্দায় আপনাদের সামনে তুলে ধরব।

