জমি নিয়ে বিবাদের ছেড়ে একই পরিবারের তিনজনকে বেধড়ক মারধর করার অভিযোগ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার পারলালপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত হল উৎপল বিশ্বাস,অচিন্ত্য বিশ্বাস এবং অমিত বিশ্বাস। এদের মধ্যে উৎপল বিশ্বাস মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আক্রান্ত উৎপল বিশ্বাসের অভিযোগ, তাদের দশ কাঠা জমির উপর পাটকাঠি রেখেছিল অনিল বিশ্বাস নামে প্রতিবেশী এক ব্যক্তি। পাটকাঠি রাখার প্রতিবাদ করেছিলেন তিনি। অভিযোগ এই নিয়ে অনিল বিশ্বাস, মিঠুন বিশ্বাস সহ বেশ কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। ঘটনায় তাদের পরিবারের তিনজন আহত হয়। এই ঘটনাই বৈষ্ণবনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

