ইংলিশ বাজার থানা এলাকায় বেপরোয়া বোলেরো গাড়ির ধাক্কায় আহত দুই স্কুল শিক্ষক‌

বেপরোয়া বোলেরো গাড়ির ধাক্কায় আহত দুই স্কুল শিক্ষক‌। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার দূর্গা মোড় এলাকায়। জানা গেছে আহত দুই স্কুল শিক্ষকের নাম আব্দুল নাতিন এবং রেজাউল করিম। বাড়ি ইংলিশ বাজার থানার বুধিয়া এলাকায়। বুদিয়া হাই মাদ্রাসার শিক্ষক তারা দুজন। জানা যায় একটি মোটরবাইক নিয়ে তারা দুজন মালদার দিকে আসছিলেন। ঠিক সেই সময় দূর্গা মোর এলাকায় বেপরোয়া একটি বোলেরো গাড়ি তাদের পেছন থেকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে আহত হয় তারা দুজন। এরপর তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।