মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের

মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার নিত্যানন্দপুর এলাকায়। জানা গেছে মৃত ওই যুবকের নাম রবি ঝা। বাড়ি হবিবপুর থানার তাজপুর এলাকায়। জানা যায় এদিন মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। সেই সময় নিত্যানন্দপুর এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ভুটভ্যানে পেছনে ধাক্কা মারে বাইকটি। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভুলবুলচন্ডী আর এন রাই হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে