নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
ভাইয়ের সাথে নিজের স্ত্রীর বিয়ে দিলেন পৌঢ়
২৪ বছরের বিবাহিত সম্পর্ক ভেঙে দিয়ে অবশেষে নিজের ছোট ভাইয়ের সাথে স্ত্রীর বিবাহ দিলেন শান্তিপুরের এক নং ওয়ার্ডের বাগচিপাড়া এলাকার পৌঢ়া। পেশায় ওই পৌঢ়া রাজমিস্ত্রির কাজ করে। এবং বছরের বেশিরভাগ সময় তিনি বাইরেই থাকেন। শনিবার নিজের স্ত্রীকে ভাইয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন এবং এর পর এই কোনরকম ঝগড়া অশান্তি না করে তিনি বাইরে দিয়ে তালা দিয়ে দেন। তিনি আরো জানতে পারেন যে যেহেতু তিনি বাইরে থাকেন তাই ওই সময়ে তার ভাইয়ের সাথে স্ত্রীর একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে। তাই কোনরকম ঝগড়া অশান্তি না করে অবশেষে প্রতিবেশীদের ডেকে স্ত্রীর সাথে ভাইয়ের বিবাহ দিয়ে দিলেন। তাদের ২২ বছরের একটি সন্তানও রয়েছে। ওই পৌঢ় জানান দীর্ঘ পাঁচ মাস ধরেই তার সন্দেহ হয় তাদের সম্পর্ক নিয়ে, শনিবার দুপুর বারোটা নাগাদ তাদের দুজনকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেন। এরপরই তার প্রতিবেশীদের সাহায্যে তাদের বিয়ে দিয়ে দেন।

