নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
ইউটিউব ফুডব্লগারদের অত্যাচারে ব্যবসা বন্ধের মুখে জনপ্রিয় মাখা কাকুর
নিত্যদিন ইউটিউবারদের অত্যাচারের কবলে পড়েছে বহু সাধারণ মানুষ। আর এবার সেই অত্যাচারের কবলে পড়লেন হাবরার জনপ্রিয় সবজি মাখা কাকু। উত্তর ২৪ পরগনার বানিপুরে বাণী নিকেতন হাই স্কুলের সামনে প্রতিদিন স্কুল টাইমে তিনি বিভিন্ন রকমের সবজি মাখা নিয়ে বসতেন। ধীরে ধীরে রোকো মুখে প্রচারিত হতে থাকে তার সুনাম এবং মাখা কাকু হিসেবে পরিচিত হন তিনি। এরপরই বিভিন্ন ইউটিউবারদের আনাগোনা চলতে থাকে তার ছোট্ট দোকানটিতে। প্রচারের খাতিরে তিনিও ইউটিউবারদের মাধ্যমে শুরু করেন তার দোকানের প্রচার আর এর পরই হাবরায় রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কিন্তু হঠাৎই এদিন একদল ইউটিউবারদের রোষের কবলে পড়েন। তাকে উত্ত্যক্ত করতে ওই ইউটিউবারের দল তার বিরুদ্ধে নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করেন। এরপর ঘটনার সামাল দিতে ওই স্থানে আসেন স্কুলের এক শিক্ষক তার ও গায়ে হাত তোলা হয়। ইউটিউবারদের অত্যাচারে এখন লাটে উঠেছে তার ব্যবসা। এই ঝামেলায় তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছেন।বন্ধ করে চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রাম নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে বিভিন্ন মানুষ সে রানুমন্ডলেই হোক বা বাদাম কাকু কিন্তু সেই খ্যাতি যে বেশি দিন থাকে না তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন হাবরার এই মাখা কাকু। তিনি হাত জোড় করে সকলের কাছে নিবেদন করেছেন যে তার আর কোন প্রচার চাই না ইউটিউবারদের দেখেই এখন তিনি ভয়ে লুকিয়ে পড়ছেন। অবস্থা এমন পর্যায়ে নেমে এসেছে যে তার কাছে এখন প্রচারের আরেক নাম হয়ে উঠেছে আতঙ্ক।

