ফুল সজ্জিত গয়নায় ভক্তদের কাঁধে চেপে গতকাল বিদায় নিলেন নৈহাটির বড়মা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
ফুল সজ্জিত গয়নায় ভক্তদের কাঁধে চেপে গতকাল বিদায় নিলেন নৈহাটির বড়মা
বড়মা, যে নামের সাথে জড়িয়ে আছে ভক্তদের আবেগ এবং ভালোবাসা। ধর্ম যার যার বড় মা সবার এই মন্ত্রী পূজিত হয়ে থাকেন নৈহাটির বড় মা কালী।বড় মায়ের আগমনের জন্য গোটা বছর অপেক্ষায় থাকে নৈহাটি বাসি তো বটেই এমনকি দূর দূরান্ত থেকে আসা বহু ভক্তরা। পাঁচ দিন উৎসব শেষে অবশেষে গতকাল বিকেল চারটের সময় ভক্তদের কাঁধে চেপে নৈহাটি গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড় মা কালী কে। বিদায় এর আগে মায়ের সোনা এবং রুপোর গয়না খুলে গোটা শরীর মুড়ে দেওয়া হয়েছিল ফুলের গয়নায়। কথায় বলে বড় মায়ের দার থেকে কেউ নাকি খালি হাতে ফিরে যায় না ভক্তিভরে মায়ের কাছে যে যা চান মা নাকি তাকে সেটাই দেন। তাই তো কালীপুজোর দিন দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী আসেন মায়ের পুজো দিতে এবং যাদের মানব থাকে তারা দন্ডী কেটে মায়ের পায়ে পুজো সমর্পণ করেন। প্রায় কয়েক ঘন্টা ভক্তদের কাঁধে চেপে নৈহাটি ঘোরার পর অবশেষে গঙ্গায় বিসর্জিত হলো বড়মা। প্রায় ১৪ হাত ফুটের এই মা কালীকে গড়ে তোলার জন্য প্রস্তুতি শুরু হয়ে যায় লক্ষ্মী পূজার দিন থেকেই আর তখন থেকেই ভক্তদের চোখে পড়ার মত। তাই যেই যে বড় মায়ের আগমনে সকলের এত উল্লাস থাকে তার বিদায় বেলায় যে ভক্তদের ভিড় থাকবে না তা বলাই বাহুল্য। লাখ লাখ দর্শনার্থীদের সমাগমে এদিন বড় মায়ের বিসর্জন পর্ব ছিল চোখে দেখার মত। গঙ্গা বক্ষে মাকে বিসর্জন দেওয়ার পরও মাকে ঘিরে চলতে থাকে বড় ভক্তদের উল্লাস শেষ লগ্নে যেন মাকে বিদায় দিতে মন চায় না আবারও আসছে বছর এর অপেক্ষা। তাই শেষ বেলায় মন ভারি সকলের কারণ বড় মায়ের যাওয়ার পালা যে।