নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
৫১ সতী পীঠ ও দার্জিলিং চা বাগান মূল আকর্ষন সিলিন্দা বিবেকানন্দ সংঘে
একান্ন সতী পীঠ দর্শন করতে আপনাকে আর যেতে হবে না ভারতের বিভিন্ন জায়গায় কারণ চাকদা সিলিন্দা বিবেকানন্দ সংঘ সেই সুযোগ করে দিয়েছে আপনাদের। আর তার সাথে বাড়তি পাওনা থাকছে দার্জিলিংয়ের সবুজ ঘেরা চা বাগান বিবেকানন্দ সংঘের এবছরের পুজোয় থাকছে ৫১ টি সতি পিঠের নিদর্শন এবং তার সাথে দার্জিলিংয়ের চা বাগানো ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপ শয্যায়। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন ইতিমধ্যেই মানুষের ঢল নেমেছে মন্ডপ দর্শনের জন্য। মহামারী কাটিয়ে অবশেষে এ বছর স্বাভাবিক ছন্দে ফিরেছে উৎসবমুখর বাঙালি আর তাই উৎসবের লগ্নে চেটেপুটে আনন্দ উপভোগ করতে তৈরি চাকদা বাসি। যোদ্ধারা আরো জানালেন নেপাল ভুটান বাংলাদেশ যেতে হবে না আর সুতির একান্ন পীঠ দর্শন এর জন্য কারণ বিবেকানন্দ সংঘ সেই সুযোগ দর্শকদের করে দিয়েছে। তাই উৎসবের এই আনন্দে একবার ঘুরে আসতে পারেন বিবেকানন্দের কালী পূজা এবং দর্শন করে আসতে পারেন একান্ন সতী পীঠ এবং দার্জিলিংয়ের চা বাগান।

