পঞ্চবাঞ্জন সহযোগে তারাপীঠে তারা মাকে ভোগ নিবেদন করা হয়

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
পঞ্চবাঞ্জন সহযোগে তারাপীঠে তারা মাকে ভোগ নিবেদন করা হয়
আজ দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালীপুজো। আর কালী পূজার দিনে সকাল থেকেই বিভিন্ন শক্তি পিঠগুলোতে মায়ের আরাধনায় হাজার হাজার ভক্তদের ঢল নামে। অন্যতম শক্তিপীঠ তারাপীঠে মাকে পঞ্চ ব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন করা হয়। পঞ্চবাঞ্জন ভোগের মধ্যে থাকে সাদা ভাত আলু ,পটলের তরকারি, মাছ বাসন্তী পোলাও চাটনি পায়েস। তবে তারাপীঠের ভোগের মধ্যে অন্যতম প্রসিদ্ধ হলো পোড়া শোল মাছের মাথা দিয়ে পোলাও। তারা মাকে ভোগ নিবেদনের পর সেই ভোগ দর্শনার্থীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। পুজোর জন্য তো বটেই দূর-দূরান্ত থেকে বহু মানুষ সেদিন হাজির হয় তারাপীঠের ভোগ খাওয়ার জন্য।