হুগলির মেকআপ আর্টিস্টের হাতের জাদুতে মডেল হয়ে উঠলো জীবন্ত কালী
শুরু হয়ে গেছে, আলোর উৎসব দীপাবলি আর দীপাবলীর উৎসবে শ্যামা মায়ের পুজোতে মেতে ওঠে বাঙালি। দুর্গাপূজার আগে যেমন আগমনীর বার্তা বয়ে যায় এবং বিভিন্ন মডেলরা আগমনের সাজে হাজির হয় সকলের সামনে ঠিক সেরকমই দীপাবলীর আগেও মা কালীর সাজে বিভিন্ন মডেলকে দেখা যায় শুট করতে। আর এরকমই এবার মডেলকে জীবন্ত কালি মায়ের রূপ দিল হুগলির জিরাটের মেকআপ আর্টিস্ট পূজা বিশ্বাস। পূজার অনবদ্য হাতের জাদুতে মডেল হয়ে উঠলো জীবন্ত কালি। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টার ফলে মডেলকে এমন মা কালী রূপ দেওয়া হয়েছে। মায়ের ত্রিনয়ন আঁকা হয়েছে কাজল এবং আইলাইনার সাহায্যে এবং সারা গায়ে রক্ত স্বরূপ ব্যবহার করা হয়েছে আলতা এবং কালো রং। আর চুলের জন্য ব্যবহার করা হয়েছে পর চুলা পরছড়া পরিহিতা কৃষ্ণ বর্ণ ত্রিনয়না এবং আলতা সহযোগে মডেল যেন হয়ে উঠেছে এক্কেবারে জীবন্ত কালি। মেকআপ শেষে ফটোশুটের পালা আর তখনই অঙ্গভঙ্গিতে মডেল একেবারে যেন মা কালীর স্বরপ। হুগলির এই মেকআপ আর্টিস্ট জানান তিনি বহু বছর ধরেই প্রফেশনাল মেকাপের সাথে যুক্ত, ব্রাইডাল পার্টি বিভিন্ন ধরনের মেকআপ তিনি প্রফেশনালি করেন। তবে মা কালী কে এমন জীবন্ত রূপ দেওয়ার প্রচেষ্টা তার এই প্রথম আর প্রথম প্রচেষ্টাতেই তিনি সফল। সকলে তার এই হাতের কাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ।

