নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
চারিদিকে শুধুই যকের ধন টাকার পাহাড়, নিত্য দিন খবরে শিরোনামে উঠে আসছে কোটি কোটি নগদ টাকার সন্ধান আর এবার হাওড়া স্টেশনে আরো এক অজ্ঞাত পরিচয় যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয়েও নগদ ৩৩ লক্ষ বাইশ হাজার টাকা এবং প্রায় ৪৪ কেজি ওপর রুপোর গয়না। যা দেখে চক্ষু ছানাবড়া পুলিশকর্তাদের। বৃহস্পতিবার সকাল নাগাদ রেলের আরপিএফ অফিসারদের কাছে গোপন সূত্রে খবর আসে যে পার্সেল অফিসের কাছে এক ব্যক্তির কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়েছে। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছায় অফিসাররা এবং সেখানে পৌঁছাতেই অফিসাররা যা দেখলেন তা দেখে চক্ষু চরম গাছ ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয়েও লক্ষ লক্ষ টাকা এবং কেজি কেজি সোনা। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে পূর্ব এক্সপ্রেস দিল্লিতে যাওয়ার জন্যই ওই ব্যক্তি সেদিন হাওড়া স্টেশনে পৌঁছায় এবং নাকা ছেকিং এর সময় ধরা পড়ে। আরপিএফ অফিসাররা সেই টাকা রাজ্য সরকারের শুল্ক দপ্তরের আধিকারিকদের কাছে জমা দিয়েছে। কিন্তু এত বিপুল পরিমাণ নগদ টাকা ওই ব্যক্তির কাছে এলো কোথা থেকে তা তদন্ত করছে পুলিশ এবং হেফাজতে নিয়ে ওই ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। যে পরিমাণ রুপোর গয়না উদ্ধার করা হয়েছে তার দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও কিন্তু এত বিপুল পরিমাণ ধন-সম্পত্তি নিয়ে ওই ব্যক্তি কেন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সে বিষয়ে পুলিশ জিজ্ঞাসা বাদ শুরু করেছে।

