চাকদা থানার সামনে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
চাকদা থানার সামনে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ
রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দলের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। নদীয়া জেলার ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি করার পাশাপাশি এদিন চাকদা থানার সামনে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালিত হল। এদিন চাকদা থানার সামনে বিজেপির কর্মী ও সমর্থকেরা সকলে মিলে স্বামীল হন। নেতৃত্বের পুরো ভাগে ছিলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। এদিন তিনি এবং তার দলের কর্মী সমর্থকরা চাকদা থানার সামনে দলীয় পতাকা হাতে বসে পড়ে, এবং বঙ্কিম ঘোষ জানান যে রাজ্যজুড়ে যে ব্যাপক দুর্নীতি শুরু হয়েছে শাসক তাদের একের পর এক নেতা মন্ত্রীরা গরিব মানুষের টাকা খেয়ে জেলে বসে আছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। রাজ্যজুড়ে শুরু হয়েছে বেকারদের আর্তনাদ তিনি আরো জানান আমরা ক্ষমতায় এলে মানুষের চাকরি পাইয়ে দেব এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করব। রাজ্যজুড়ে শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি শুরু হয়েছে তার বিরুদ্ধেই আজ তাদের বিক্ষোভ কর্মসূচি। এই মিছিলে উপস্থিত ছিলেন অনেক মহিলা কর্মী সমর্থকরা এবং পরিস্থিতি সময় দিতে স্পটে উপস্থিত ছিলেন চাকদা থানার পুলিশ বাহিনী।