হাসখালি তে মাটি ভেদ করে আবির্ভাব হল মা মনসার

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
হাসখালি তে মাটি ভেদ করে আবির্ভাব হল মা মনসার
হারহিম করা এক দৃশ্যের সাক্ষী থাকল নদীয়ার হাঁসখালির একটি পরিবার। মাটি ভেদ করে হঠাৎ আবির্ভাব হল সাপের মূর্তি। ঘটনাটি হাসখালি থানার অন্তর্গত রামনগর ১ নং পঞ্চায়েতের ছোট চুপরিয়ার আদিবাসী গ্রামে পরিবারের সদস্যরা জানাচ্ছেন শ্রাবণ মাস থেকেই কিছু একটা মাটি ভেদ করে উপরে উঠতে যাচ্ছিল কিন্তু পরপর দুবার সেটাকে ভেঙে দেওয়া হয়। এরপর গত দুর্গাপুজোর ষষ্ঠীর দিন হঠাৎই সকালবেলা মাটি ভেদ করে একটি ফনাতোলা সাপের মূর্তি উঠে আসে। এরপরও পরিবারের মানুষজন সেটাকে ওই ভাবেই রেখে দেয় যে এই ভেবে যে মা মনসা হয়তো কাউকে স্বপ্ন দেশ দেবেন। এরপর তিন চার দিন আগেই ওই পরিবারের গৃহবধূকে মা মনসা স্বপ্নাদেশ দেন অর্থাৎ তাকে পূজা করার জন্য। তারপর থেকেই মুখে একটি টু শব্দ করতে পারছেন না ওই মহিলা এবং সেদিন সকাল থেকেই দুধ কলা সহযোগে পরিবারের সকলে মায়ের পূজো করছে। সদস্যরা জানাচ্ছেন যে স্বয়ং মা মনসার আবির্ভাব হয়েছে তাদের বাড়িতে। স্বয়ং মা মনসা স্বপ্ন দেশ দিয়েছেন তাকে গৃহে পুজো করার জন্য।