নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
শিক্ষামন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের জেরে শান্তিপুরের মদ্যপ যুবককে গ্রেফতার পুলিশের
মদ্যপান করে শিক্ষামন্ত্রীকে গালিগালাজ করায় যুবককে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ।মদ পেটে পড়লেই শুরু হয়ে যায় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের এক নং ওয়ার্ডের রাজমনি প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের শিক্ষিকা সীমা ঘোষ এদিন ক্লাস নিচ্ছিলেন, আর তখনই সমীর প্রামাণিক নামে ওই যুবক মদ্যপান করে ক্লাসের ভিডিও নিতে থাকে এবং তার সাথে বলতে থাকে যে দেশের শিক্ষামন্ত্রী চোর। স্কুলের অন্য আরেকজন শিক্ষক জগন্নাথ চক্রবর্তী তাকে বারবার বারণ করলেও সে শোনেনি। এলাকার মানুষের দাবি এমনিতে সমীরের মতো ভালো ছেলে আর দুটো হয় না কিন্তু মদ্যপান করলেই সে দেশের আইন কানুন এবং শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরে। বেশ অদ্ভুত জনক অবস্থায় তখন সে শিক্ষামন্ত্রী এবং বাকি নেতাদের নামে উল্টোপাল্টা গালাগাল দিতে শুরু করে। তবে পুলিশ জানিয়েছে যে ওই ব্যক্তির কোন রাজনৈতিক দলের সাথে কোন রকম সম্পর্ক নেই এটা নেহাতই মাতলামো ছাড়া আর কিছু নয় তবুও এলাকার মানুষ ওই যুবকের শাস্তির দাবি জানিয়েছে এবং পুলিশ তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

