শিয়ালের হামলায় জখম এক মহিলা সহ দুই। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানা লক্ষীপুর এলাকায়। জানা গেছে জখম দুজনের নাম রাজিম শেখ এবং আরমিনা বিবি। স্থানীয় সূত্রে জানা যায় এদিন তাদের গোয়াল ঘরে শিয়াল ঢুকে যায়। ঠিক সেই সময় শিয়ালের হামলায় গুরুতরভাবে জখম হয় তারা দুজন। এরপর তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

