রানাঘাট ছোট বাজার মোড়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া
গোটা রাজ্য জুড়ে প্রায় প্রত্যেকটি জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজয়া সম্মেলনি উৎসব। এদিন রানাঘাট ছোট বাজার মোড়ে অনু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত বিজয়ের সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। রানাঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় বুধবার সন্ধ্যায় রামনগর ছোট বাজার মরে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের বিজয়ের সম্মেলনে মানস ভূঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নদীয়া দক্ষিণ সংগঠনিক জেলার সভাপতি দেবাশীষ গাঙ্গুলী। এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। এ দিনের বিজয় সম্মেলনীতে সাংগঠনিক কথা বলার পাশাপাশি রাজ্যের বিরোধীদল বিজেপির ও ব্যাপক সমালোচনা করেন তৃণমূল নেতৃত্ব। এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়ের সম্মেলনী উপলক্ষে এদিন কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল একেবারে চোখে পড়ার মতো।

