দীপাবলীতে এবছর বাজার মাতানোর খেলায় চাইনিজ লাইট এর থেকে মোমবাতির পাল্লা ভারী

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
দীপাবলীতে এবছর বাজার মাতানোর খেলায় চাইনিজ লাইট এর থেকে মোমবাতির পাল্লা ভারী
আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হবে আলোর উৎসব দীপাবলি। রংবেরঙের টুনি লাইট থেকে মোমবাতির আলোর মেলায় সেজে উঠবে গোটা দেশ। প্রতিবছরই বাজার মাথাতে আসে নিত্যনতুন টুনি রাইট চাইনিজ রাইট মোমবাতি সহ আরো বিভিন্ন রকমের অত্যাধুনিক প্রদীপ। আগেকার দিনে হাতে তৈরি মাটির প্রদীপ এবং মোমবাতির উপরেই ভরসা ছিল মানুষের কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে মানুষের হাতে কমেছে সময় তাই বাজার চলতি অত্যাধুনিক সমস্ত চাইনিজ গাইড এবং মোমবাতির উপরেই ভরসা রাখে মানুষ। এসে গেছে অত্যাধুনিক জ্বলে তৈরি জল প্রদীপ। কিন্তু দীপাবলীর বাজারদর বলছে অন্য কথা, বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পারা গেল যে এবছর চাইনিজ লাইট এর থেকে মোমবাতির কদরই বাজারে বেশি। যত পরিমাণ চাইনিজ লাইট বিক্রি হচ্ছে তার থেকে অনেক বেশি সংখ্যায় বিক্রি হচ্ছে মোমবাতি। অত্যাধুনিক টুনি লাইট বাজারে এলেও মোমবাতির মধ্যে যে আভিজাত্য আছে তা এই চাইনিজ লাইট এ খুঁজে পাওয়া যায় না।তাই বিক্রেতারা বলছেন বাঙালি হয়তো আবার তার আভিজাত্যকে ফিরিয়ে আনার তাগিদেই সেই পুরনো মোমবাতির দিকে বেশি ঝুঁকছে।