উত্তরবঙ্গের স্থানীয় শিল্পীরাই কাজ করছেন জলপাইগুড়ির বিভিন্ন মন্ডপে। এদের বেশিরভাগই এসেছেন শিলিগুড়ি থেকে। দক্ষিণ বঙ্গ থেকে সেভাবে কোন শিল্পী বরাত পাননি মায়ের মন্ডপ সজ্জায়। মাঝে বাকি আর মাত্র কয়েকটা দিন। মহাশক্তির আরাধনায় মাতবে শহর জলপাইগুড়ি। তার আগে মন্ডপগুলোতে চলছে চূড়ান্ত ব্যস্ততা। থিমের মন্ডপ বানাতে যথেষ্টই কাঠখড় পোড়াতে হচ্ছে শিল্পীদের। মন্ডপসজ্জায় মিশছে মনের মাধুরীও।নিখুঁত কারুকার্য ফুটিয়ে তুলছেন তারা।বাঁশের কাজ থেকে রং তুলি_সবেতেই স্বচ্ছন্দ স্থানীয় শিল্পীরা। সুযোগ পেয়েছেন নিজের প্রতিভার পরিচয় দেওয়ার।সে সুযোগ হাতছাড়া করতে নারাজ তারা। তাদের মতে, জলপাইগুড়ি শহর সংস্কৃতির অন্যতম পীঠস্থান।গুণীর কদর বোঝে এই শহর। তাদের আশা,তাদের পরিশ্রম সফল হবে। দর্শনার্থীরা প্রশংসায় ভরিয়ে দেবেন তাদের শিল্পকর্ম দেখে।

