আধো আধো বুলিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কুড়ি মাসের শিশুর

আধো আধো বুলিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কুড়ি মাসের শিশুর

বয়স মাত্র ২০ মাস আর মাত্র দেড় বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম উঠলো ছোট্ট শিশুর। যে বয়সে একটি শিশুসবে আধো আধো গলিতে একটি দুটি করে কথা বলা শেখে সেই বয়সেই ছোট্ট মেয়ের বাংলা ইংরেজি আরবি সহ বিভিন্ন ভাষা মাস দিন সপ্তাহের নাম ফল পশুপাখির নাম সব একেবারে ঠোঁটের আগায়। রঘুনাথগঞ্জ থানার বড় শিমুল দয়ারামপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষুদিরামপুর গ্রামের ছোট্ট ফারহান জামিয়া কুড়ি মাসেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুলে নজির গড়লো। তার মা জানালেন, খেলার ছলে তিনি তার মেয়েকে শিখিয়েছে এবং ছোট্ট মেয়ে মা এবং পরিবারের কাছে পারিপার্শ্বিক জ্ঞান পরিবারের সদস্যদের নাম জায়গার নাম সবকিছু শিখেছে। তবে শুধু তাই নয় এমনকি ছোট্ট খুদে এখন থেকেই বড়দের মিমিক্রি এবং গানের লাইন ও মনে করে গান গাইতে পারে। এই বয়সে আমার আপনার মত সাধারন মানুষ সবে কথা বলতে শিখেছে আর সেই বয়সেই এই শিশু নজির গড়লো। ছোট্ট মেয়েকে নিয়ে তাই গর্ব পরিবারের সকলের এবং পাড়া-প্রতিবেশিরাও ছোট্ট শিশুটিকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করছে যে তাদের প্রিয় জামিয়া দেশের সেরার শিরোপা জিতেছে।

ব্যুরো রিপোর্ট নতুন বাংলা নিউজ