কেদারনাথ যাত্রাপথে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট সহ ৬ জনের মৃত্যু

কেদারনাথ যাত্রাপথে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট সহ ৬ জনের মৃত্যু

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় কেদারনাথ যাত্রাপথে পাইলট সহ ছয়জনের মৃত্যু হল। তবে মৃত্যু আশঙ্কা করা হচ্ছে ৬ জনের কিন্তু এর সংখ্যাটা আরো বাড়তে পারে বলে সূত্র মারফত জানানো হচ্ছে। জানা যায় এদিন ফান্ডা থেকে কেদারনাথ এর দিকে তীর্থযাত্রীদের নিয়ে রওনা দিয়েছিল একটি কপ্টার। আবহাওয়া খারাপ থাকায় হঠাৎই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং কপ্টার ভেঙে পড়ে। তৎক্ষণাৎ ঘটনাস্তরে পৌঁছায় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং পাহাড়ের স্তূপ থেকে উদ্ধার কার্য শুরু করা হয়েছে। এবং উদ্ধারকারী দল এখনো পর্যন্ত পাইলট সহ ৬ জনের মৃত্যুর আশঙ্কা করছে। উত্তরাখন্ড কে বলা হয় দেব ভুমি আর পূর্ণ তীর্থ করার জন্য প্রতিবছর প্রচুর মানুষ কেদারনাথ যায়। এর আগেও কেদারনাথ এ বন্যায় যে ভয়াবহ অবস্থা হয়েছিল তা কারো অজানা নয়। তবে হঠাৎ হেলিকপ্টারটি কেন ভেঙে পড়বো যান্ত্রিক কোনো সমস্যা ছিল কিনা নাকি সত্যিই খারাপ আবহাওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটে তা খতিয়ে দেখার চেষ্টা করছে বিশেষজ্ঞরা।

ব্যুরো রিপোর্ট নতুন বাংলা নিউজ