শামা পুজা উপলক্ষ্যে চাকদা থানার উদ্যোগে এক সমন্বয় সভা

আসন্ন শামা পুজা উপলক্ষ্যে চাকদা থানার উদ্যোগে,এক সমন্বয় সভার আয়োজন করা হয়l উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিমান মৃধা, চাকদহ পৌরসভার চেয়ারম্যান আমলেন্দু দাস, জাকদা বিদ্যুৎ বিভাগের আধিকারিক, তৎসহ চাকদহ থানার অন্তর্গত সমস্ত শ্যামা পূজা কমিটির পদাধিকারীরা।
চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিমানমৃধা বলেন, রাস্তায় জোর করে চাঁদা নিলে ব্যবস্থা নেবে প্রশাসন, শব্দবাজি ফাটানো যাবে না, ডিজে বাজানো যাবে না, একাধিক বিষয়ে পূজা উদ্যোক্তাদের সতর্ক করলো চাকদহ থানা। পাশাপাশি যে কোনরকম প্রয়োজনে চাকদহ থানা পুজো উদ্যোক্তাদের পাশে দাঁড়াবে প্রশাসন।