চলন্ত ট্রেনে ফুটফুটে শিশু কন্যার জন্ম দিল প্রসূতি

চলন্ত ট্রেনে ফুটফুটে শিশু কন্যার জন্ম দিল প্রসূতি

ফুট ফুটে এক সদ্যোজাত কন্যা সন্তানের জন্ম হলো চলন্ত ট্রেনে। শালবনি স্টেশনে রেল পুলিশের সহায়তায় ট্রেনের ভিতরেই কন্যা সন্তান জন্ম দিলেন এক প্রসূতি। সূত্র অনুযায়ী জানা যায় যে আজ বিহার থেকে খড়গপুর আসছিল ইটভাটার এক দম্পতি হঠাৎই ট্রেনের মধ্যে শুরু হয়ে যায় ওই মহিলার প্রসব যন্ত্রণা। কিন্তু ট্রেনের মধ্যে ছিল না কোন চিকিৎসা ব্যবস্থা তাই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রেল পুলিশ এবং রেল কর্মীদের। চন্দ্রকোনা এবং ইটভাটার মধ্যবর্তী একটি স্টেশনে চলন্ত ট্রেনের মধ্যেই কর্মীরা কাপড় টানিয়ে সন্তানের জন্ম দেয়। এরপর মেদিনীপুর স্টেশনে ট্রেনটি এসে থামলে মেদিনীপুর স্টেশনের রেল কর্মীরা অতি তৎপরতার সাথে এগিয়ে যায় এবং সাহায্য করে ওই প্রসূতিকে। এরপর রেলকর্মীরা বাচ্চা এবং মা দুজনকেই মেদিনীপুর সদর হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে শিশু এবং মা দুজনেই সুস্থ আছে। এই কাজটি করে অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়েও রেল কর্মীরা।

ব্যুরো রিপোর্ট নতুন বাংলা নিউজ