শনি ও রবিবার রেললাইনের কাজের দরুন বাতিল মেন লাইনের ৪২ টি লোকাল ট্রেন
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে আগামী শনি ও রবিবার শিয়ালদহের মেইন লাইনের শাখায় কাজ চলবে তাই শনিবার রাত দশটা থেকে রবিবার রাত সকাল দশটা পর্যন্ত মেনলাইনের ৪২ টি ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলো হলো, শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল, শিয়ালদহ গেদে লোকাল, শিয়ালদা শান্তিপুর লোকাল, এবং কল্যাণী সীমান্ত লোকাল। নৈহাটি থেকে রানাঘাটের মধ্যে ১১১টি লোকাল ট্রেন চলে তার মধ্যে ৪২ টি ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে। মূলত আগামী দিনে রেল পরিষেবা কে আরো উন্নত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই নিয়ে বেশ দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কারণ কিছুদিন অন্তর অন্তর লাইনে কাজ চলার কারণে সেন বাতিল করা হয় অথবা সময়সীমা পিছিয়ে দেওয়া হয় যে কারণে বেশ দূর্বিভাগে পড়েন নিত্যযাত্রীরা এবং তাদের চরম হয়রানির শিকার হতে হয়। কি পরিস্থিতিতে শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল সীমান্ত পর্যন্ত যাবে না সেটি পৌঁছাবে নৈহাটি পর্যন্ত। তাই কোথাও বেরোনোর থাকলে বা কোথাও যেতে হলে নিত্যযাত্রীদের পড়তে হবে বেশ দুর্ভোগে।
ব্যুরো রিপোর্ট নতুন বাংলা নিউজ

