পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত এক কলেজ পড়ুয়া

মালদা-পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত এক কলেজ পড়ুয়া। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার শ্রীরামপুর এলাকায়। আক্রান্ত কলেজ পড়ুয়া ফিরোজ আলী বয়স(২২) বছর। পরিবার স্থানের সূত্রে জানা যায় রতুয়া থানার বাবলাবনা এলাকায় বিগত ছয় মাস আগে মুকলেস আহমদকে ধার হিসাবে ১৫ হাজার টাকা দিয়েছিলেন ওই কলেজ পড়ুয়া। সেই টাকা আজ দিব কাল দিব বলে টাকা দিচ্ছে না। আজ সকালে টাকা চাইতে গিলে কলেজ পড়ুয়াকে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে অভিযুক্তের বিরুদ্ধে। তার মাথায় ছটি সেলাই পড়েছে বলে পরিবারের সদস্যরা জানান। এই বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।