খেলনা বেলুনের মধ্যে থেকে উদ্ধার সদ্যোজাত শিশু কন্যা
এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলে মালদা। শুক্রবার সকালে মালদার মানিকচক এলাকায় নদী থেকে খেলনা বেলুনের থেকে উদ্ধার হল শিশ কন্যা। হঠাৎ ই এলাকার মানুষ সদ্যোজাত র কান্নার আওয়াজ শুনতে পায়, খোঁজ নিতে দেখা গেল বেলুনের মধ্যে থেকে আসছে কান্না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমন হাড় হিম করা দৃশ্যের সাক্ষী থাকলেও গোটা মালদা কে বা কারা ওই শিশুটিকে এইভাবে নির্মমভাবে বেলুনের মধ্যে ভরে নদীতে ফেলে দিয়ে গেছে তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। এমন নির্মম কাজ কারা করতে পারে তাই নিয়ে ধিক্কার জানিয়েছে গোটা এলাকার মানুষ। এত ছোট সদ্যজাতক শিশুকে কে এভাবে ফেলে দিয়ে যেতে পারে।

