চাকদায় ভুয়া পুলিশ আটক সরাসরি দেখুন নতুন বাংলা নিউজ

ভুয়া পুলিশ পরিচয় দিয়ে এক বৃদ্ধ কে অপহরণ করে নিয়ে যাচ্ছিল চার দুষ্কৃতী, বৃদ্ধর ছেলে ও তার বন্ধুদের চতুর বুদ্ধির কাছে ধরা পড়লো ওই ভুয়া পুলিশ ৷ আজ সন্ধ্যেবেলা, শিমুরালি থেকে এক ভুয়ো পুলিশকে, আটক করে চাকদা থানার পুলিশ৷ কোতোয়ালি থানার ,গোয়াল পাড়ার বাসিন্দা ,গৌরাঙ্গ দাস নামে এক বৃদ্ধকে ,পুলিশ পরিচয় দিয়ে ,একটি সাদা রঙের চারচাকা গাড়িতে, তুলে নিয়ে আসে ওই ভুয়া পুলিশ৷ ওই বৃদ্ধ গৌরাঙ্গ দাস জানান, চারজন ছিল ওই গাড়িতে, তারা ওই বৃদ্ধকে নগদ ৫০০০০টাকা দিতে বলে ,বৃদ্ধর ছেলে কে ফোনেও একথা জানায় দুষ্কৃতীরা৷ বৃদ্ধর ছেলে নিত্যানন্দ দাস, তার বন্ধুবান্ধবকে জানায় পুরো ঘটনা৷ সঙ্গে স্থানীয় কোতোয়ালি থানাতেও বিষয়টি জানায় নিত্যানন্দ বাবু৷ কিন্তু পুলিশের ভূমিকায় সন্তুষ্ট না হয়ে, তারা নিজেরাই বন্ধু-বান্ধবদের নিয়ে, ফিল্মি কায়দায় শিমুরালিতে হাতেনাতে ধরে ফেলে এক দুষ্কৃতীকে, সঙ্গে উদ্ধার করে বৃদ্ধ গৌরাঙ্গ দাস কে, খবর পেয়ে চাকদহ থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ওই দুষ্কৃতী কে আটক করে নিয়ে আসে চাকদহ থানায়৷ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ প্রশাসন৷[video