শান্তিপুর উদয়পুরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন কল্যাণী JNM হাসপাতালে।

শান্তিপুর উদয়পুরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন কল্যাণী JNM হাসপাতালে।

গতকাল রাতে নদীয়া জেলার শান্তিপুরের উদয়পুরে একটি চার চাকা করে একাধিক দুষ্কৃতীরা এরোপাথালি গুলি চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছড়াগুলিতে পথ চলতি এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ব্যক্তি বছর ৪১ এর কৃষ্ণ ঘোষ, উদয়পুরের বাসিন্দা বলে জানা যায়। দুষ্কৃতীদের ছোড়া দু রাউন্ড গুলির শব্দ পায় কৃষ্ণ, তার মধ্যে একটি তার পেটে লাগে রক্ত দেখে বুঝতে পারে কৃষ্ণ। গুলিবিদ্ধ হয়ে রক্ত দেখে জ্ঞান হারায় কৃষ্ণ স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি তাকে স্থানান্তর করা হয় কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। আপাতত মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ কৃষ্ণ। কে বা কারা? কি কারণেইবা এরোপাথালি গুলি চালালো তা জানে না কৃষ্ণ বা তার পরিবারের কোন সদস্য। তবে এই ঘটনার তদন্তে শান্তিপুর থানা পুলিশ।