চাকদায় এক যুবকের নলিকাটা রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ

চাকদায় এক যুবকের নলিকাটা রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ

অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল চাকদায়। চাকদা বলরামপুর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের গলার নলিকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল চাকদা থানার পুলিশ। এদিন বলরামপুরে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ আর তড়িঘড়ি খবর দেওয়া হয় চাকদহ থানায়। পরিশেষে ও মৃত দেহটি উদ্ধার করে এবং বডি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। ওই যুবকের কি নাম এবং কোথায় তার বাড়ি তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। এবং বলরামপুর এর স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে যে ওই ব্যক্তিকে আগে কখনো এলাকায় দেখতে পেয়েছে কিনা কেউ কে বা কারা তাকে খুন করল গোটা বিষয়টি আপাতত পুলিশি নজরদারিতে রয়েছে। পুলিশ জানিয়েছে ময়না ময়নাতদন্তের রিপোর্ট নানা এলে কিছুই স্পষ্ট করে বলা যাচ্ছে না।

ব্যুরো রিপোর্ট নতুন বাংলা নিউজ