মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ড্রাইভার এর বিরুদ্ধে, ঘটনায় মৃত যুবক

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ড্রাইভার এর বিরুদ্ধে, ঘটনায় মৃত যুবক

অত্যন্ত মর্মান্তিক ঘটনাটি ঘটে মোর্চাপুর এর অন্তর্গত মসরা গ্রামের। এদিন সকালে রাস্তা পার করার সময় খোকন দুর্লভ নামে এক ব্যক্তিকে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি স্করপিও। সকালে কাজে যাওয়ার জন্য সাইকেল নিয়ে রাস্তা পার করছিলেন ওই যুবক, আর্থিক তখনই চোখের পলকে শেষ হয়ে যায় সবকিছু ।যারা প্রত্যক্ষদর্শী ছিলেন প্রত্যেকের অভিযোগ যে ওই ড্রাইভার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। ঘটনাস্থলে গাড়ি আটকে শুরু হয় এলাকাবাসীদের বিক্ষোভ। প্রায় ঘন্টাখানেকের বেশি সময় ধরে গাড়ি আটকে পথ অবরোধ করে এলাকার মানুষ। বছর ৪৫ এর ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটে সকাল প্রায় ৭:১৫ নাগাদ। নিহত ওই ব্যক্তির ছেলে জানায়, এক্সিডেন্টটি যখন ঘটে তখন তার ছেলে বাড়ি ছিল না কাজের সূত্রে তিনি ছিলেন কলকাতা। আর ফিরে এসে জানতে পারেন যে তার বাবা আর নেই, ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতির সামাল দেয় এবং ওই ড্রাইভারকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়।

ব্যুরো রিপোর্ট নতুন বাংলা নিউজ