ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে চাকদহে পথ দুর্ঘটনায় মৃত এক আহত আরো এক।

দশমীর রাতে নদীয়া জেলার কল্যাণী আইটিআই এর মোর সংলগ্ন লুমিনাস ক্লাবের দূর্গা মন্ডপ টুইন টাওয়ার দেখে ম্যাজিকে করে বাড়ি ফেরার পথে চাকদহ বিষ্ণুপুরে উল্টো দিক থেকে আসা একটি টাটা সুমোর সঙ্গে ধাক্কা লাগে ম্যাজিকটির, ওই দুর্ঘটনায় ম্যাজিকের ডানদিকে বসে থাকা এক বালক সহ আরো এক ব্যক্তি গুরুতর আহত হয়। দুজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চাকদহ সেট জেনারেল হাসপাতালে সেখানে একজনের চিকিৎসা চলে, কিন্তু মাথায় চোট লেগে আশঙ্কাজনা অবস্থায় ১১ বছর ৪ মাসের রোহিত শীল নামে চাকদহ বেলে অঞ্চলের আহত পালককে স্থানান্তর করা হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। মেমোরিয়াল হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আজ ওই বালকের মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হলো কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে