নদীয়ার করিমপুরে অটো ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক আরোহী

নদীয়ার করিমপুরে অটো ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক আরোহী

মলয় দে নদীয়া :- মঙ্গলবার রাতে অটো ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে করিমপুরের কিশোরপুর এলাকায়। আহতের নাম গনেশ দাস। বাড়ি তেহট্টের নাজিরপুর এলাকায়। জানা গিয়েছে এদিন বাইক নিয়ে যাওয়ার সময় একটি অটোর সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাজিরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে এবং পরে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক।