রাস্তায় মশাল জ্বালিয়ে পথসভা ডি ওয়াই এফ আই এর

রাস্তায় মশাল জ্বালিয়ে পথসভা ডি ওয়াই এফ আই এর

মলয় দে নদীয়া :-আগামী ২০শে সেপ্টেম্বর কলকাতার ধর্মতলায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে এক ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত করা হবে। সেই সমাবেশকে সফল করতেই এদিন সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপ ধাম স্টেশনের নীচে মশাল জ্বালিয়ে এক প্রতিবাদী পথসভার আয়োজন করে ডি ওয়াই এফ আই নবদ্বীপ লোকাল কমিটি। এদিনের এই পথসভায় থেকে তাঁদের মূল দাবি সবার জন্য শিক্ষা চাই শিক্ষার শেষে কাজ চাই। ডি ওয়াই এফ আই নবদ্বীপ লোকাল কমিটির সভাপতি অভিজিত দত্ত বলেন, সরকারি উদাসীনতায় বেকার যুবক যুবতীদের সংখ্যা বাড়ছে। তিনি আরো বলেন, সারা রাজ্য জুড়ে যে দুর্নীতি বাড়ছে এই দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্ত হোক এবং যারা এই দুর্নীতিতে অভিযুক্ত তাঁরা উপযুক্ত শাস্তি পাক।