:কল্যাণী JIS কলেজের উদ্যোগে গতকাল থেকে শুরু হয় দুদিন ব্যাপী টেক মেলা
মলয় দে নদীয়া :-কল্যাণী JIS কলেজের উদ্যোগে গতকাল থেকে শুরু হয় দুদিন ব্যাপী টেক মেলা। অনুষ্ঠানটির নাম ‘JIS TECH 2K22’. এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: মানস কুমার সান্যাল। এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী JNM মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর সুবিকাশ রায়চৌধুরী এবং অন্যান্য গুণী ব্যক্তিরা। এই অনুষ্ঠানে বিভিন্ন কলেজ থেকে আগত ছাত্র-ছাত্রীরা তাদের মডেল প্রজেক্ট নিয়ে এসেছেন দর্শকদের প্রদর্শনীর উদ্দেশ্য। আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

