মালদা: আসন্ন দুর্গাপূজো নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিংকর সদনে। উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ান চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। দুই পৌরসভার বিভিন্ন পূজো মণ্ডপ উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়েছিল বৈঠকের। সরকারি নিয়ম এবং নির্দেশিকা মেনে যাতে পুজোর আয়োজন করা হয় সেই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

