পুজোর নতুন জামা কাপড় পরে হবে, আগে দরকার টোটোর কভার।নিম্নচাপের ভ্রুকুটিতে পুজোর ভাড়া হাতছাড়া হওয়ার সিঁদুরে মেঘ দেখছেন টোটো চালকরা

পুজোর নতুন জামা কাপড় পরে হবে, আগে দরকার টোটোর কভার।নিম্নচাপের ভ্রুকুটিতে পুজোর ভাড়া হাতছাড়া হওয়ার সিঁদুরে মেঘ দেখছেন টোটো চালকরা

মলয় দে নদীয়া :- টোটো হোক বা টুকটুকি কিংবা ভালোবাসার টুমটুমি। সন্তানের মতন শাসন এবং সোহাগ দুটোতেই সকলের অত্যন্ত প্রয়োজনীয় এবং পরিচিত এই তিন চাকার যান। গলি থেকে রাজপথ সর্বত্র বিরাজমান। যানজটের সময় গালমন্দ করলেও, প্রয়োজনে তাদের তোষামোদও কম নয়। করোনা পরিস্থিতি পার হওয়ার পর স্বাভাবিক সন্দেহে ফেরার মুখে তারা বর্তমানে আবারো সংকটে প্রাকৃতিক দুর্যোগের কারণে। হাসপাতাল হোক বা দোকান বাজার কিংবা রেলস্টেশন নিম্নচাপের জেরে যাত্রী সাধারণ প্রথমেই ভিজে যাবার থেকে নিরাপত্তা খুঁজতে কভার লাগানো টোটো তেই যেতে চাইছেন। কোনরকম প্লাস্টিক বা ত্রিপল লাগানো না থাকলে তাতে ফিরেও তাকাচ্ছেন না। আবার যেমন তেমন ভাবে রাজনৈতিক ব্যানার বাড়িতে থাকা প্লাস্টিক এসব দিয়ে জোড়া তালি লাগালেও, কোন মতে ভাড়া হচ্ছে তবে যাত্রীদের খুশি করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই টোটো কভারের পথেই হাঁটছেন, চালকরা। কিন্তু উপার্জনের যা পরিস্থিতি তাতে হট করে দেড় দুই হাজার টাকার কভার লাগানো এই মুহূর্তে সম্ভব না। তবে নিম্নচাপ কেটে গেলেও পুজোর মধ্যে লাগাতার বৃষ্টি চলবে, এমনটাই আন্দাজ করছেন তারা। আর তাতেই দুশ্চিন্তা বাড়ছে। তাই পূজোর নতুন জামা কাপড় পরিবার সদস্যের হোক না হোক, টোটো কভার ভাবি লাগানো প্রয়োজন আর সেই কারণেই এখন থেকে অর্থ সঞ্চয় করছেন তারা।
অন্যদিকে কভার নির্মাতারা জানাচ্ছেন একই রকম দেখতে হলেও প্রত্যেকের পছন্দ আলাদা আলাদা তাই তৈরি করে রাখা সম্ভব নয়। বৃষ্টি পড়তেই হঠাৎ করে অর্ডারের সংখ্যাও বেড়েছে, মোটরসাইকেল চারচাকা গাড়ির কভার, রেইনকোট বিভিন্ন নামিদামি কোম্পানির পাওয়া যায়, টোটো কভার বানাতে স্থানীয় ছোটখাটো নির্মাতাদের প্রয়োজন হয়। এতদিন বৃষ্টি না থাকার কারণে, বিক্রি একেবারেই ছিলো না, তবে হঠাৎ করে সকলের প্রয়োজন দেখা দিলে তা সামলানো মুশকিল।