কল্যাণী কাঁঠালতলা বাজারে ‘নবান্ন চলো’ কর্মসূচির সমর্থনে পথসভায় বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য্য
মলয় দে নদীয়া :-আজ সন্ধ্যায় কল্যাণী কাঁঠালতলা বাজারে কল্যাণী শহর মন্ডলের তরফ থেকে ‘নবান্ন চলো’ কর্মসূচির সমর্থনে এক পথ সভার আয়োজন করা হয়। সেই পথসভায় বক্তব্য রাখতে এসে বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলায়’ ১১ কোটি টাকা ‘নবান্ন চলো’ অভিযানের খরচের সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন যে “তৃণমূল অর্থনীতিকে খাটের তলায় ঢুকিয়েছে তাই উন্নয়ন মশারির মধ্যে আটকে আছে।” আজ উত্তরবঙ্গ সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চা শ্রমিক সম্মেলনে বলেন যে যারা পিএফ – গ্র্যাচুটির টাকা আত্মসাৎ করেছে সেই সব বিজেপির এমএলএ- এমপিদের বাড়ির সামনে ধরনায় বসুন। এই প্রশ্নের উত্তরে তিনি জানান যে পয়লা জানুয়ারি অবধি তৃণমূল দল টিকে থাকবে কিনা সেটাই প্রশ্নের মুখে।
এই সভায় উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

