করম পরব ২০২২ এর সাদর আমন্ত্রণ

করম পরব ২০২২ এর সাদর আমন্ত্রণ

মলয় দে নদীয়া :-করম পরব 2022 উপলক্ষে আগামী 6 এবং 7 ই সেপ্টেম্বর লোকসংস্কৃতি গবেষণা কেন্দ্র নদীয়ার শান্তিপুর রামনগর চর পুরাতন পাড়ায় দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে দিশারী। 6 সেপ্টেম্বর বিকালে ঝুমুর গানের কর্মশালা এবং মানপত্র বিতরণ । ৭ই সেপ্টেম্বর সকাল দশটায় করম বৃক্ষ রোপন অনুষ্ঠান। দুদিন ব্যাপী এই মহৎসবে উপস্থিত থাকছেন প্রশিক্ষক সুভাষ চক্রবর্তী। দীর্ঘদিন ধরে জেলা এবং জেলার বাইরে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার সমাধানে, তাঁদের শিল্প সংস্কৃতি ঐতিহ্যর ধারাবাহিকতা বজায় রাখতে দিশারির ভূমিকা অনস্বীকার্য। এই দুইদিন ব্যাপী কর্মসূচিতে সমাজের সকল স্তরের প্রতিনিধিদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে ।