মালদা: বেপরোয়া ভুটভুটি ভ্যানের ধাক্কায় আহত এক কলেজ পড়ুয়া। বৃহস্পতিবার রাত্রে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার গীতা মোড় এলাকায়। ওই কলেজ ছাত্রের শারীরিক অবস্থা অবনতি হলে শুক্রবার তাকে কলকাতা নিয়ে যাবার পরামর্শ দেন চিকিৎসকরা। স্থানীয় পরিবার ও সূত্রে জানা গেছে আহত কলেজ ছাত্রের নাম মীর ফারহাত আলী। বয়স ২২ । কালিয়াচক থানার সুলতানগঞ্জ কলেজের বি এ প্রথম বর্ষের ছাত্র সে। বৃহস্পতিবার রাত্রে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিল ওই কলেজ ছাত্র। ঠিক সেই সময় বেপরোয়া একটি ভুটভুটি ভ্যান গীতা মোড় এলাকায় তাকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই ছাত্রকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে ওই ছাত্রের ডান পা ভেঙে গেছে। ১৬০ টি সিলাই পড়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মত শুক্রবার ওই ছাত্রকে কলকাতা নিয়ে যান পরিবারের লোকেরা।

