৭৮ তম জন্ম দিবসে অবহেলিত ভারতরত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি
মলয় দে নদীয়া:- আজ ২০ শে আগষ্ট, ভারত বর্ষের প্রাক্তন প্রধান মন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৭৮ তম জন্ম দিবস।
আর এই দিনে তার প্রতিকৃতি অবহেলিত , সারাদিন পড়লনা কোনো ফুল মালা।
অথচ এই নবদ্বীপ পৌরসভা থেকে বিধায়ক একসময় দাপিয়ে বেড়াতো কংগ্রেস নেতৃত্ব। পাড়ায় পাড়ায় ছিল কংগ্রেস কমিটি। মাত্র কিছু বছরের ব্যবধানে প্রায়সকলেই বর্তমান শাসন দলের সাথে যুক্ত হয়েছেন। কিন্তু আজ কাউকেই দেখা গেল না সেদিনের সারা ভারতবর্ষের অন্যতম মুখ রাজীব গান্ধীর জন্ম দিবসে একটি ফুলের মালা হাতে নিয়ে
নবদ্বীপ শহরের রামসীতা পাড়ায় প্রতিষ্ঠিত রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্য দান করতে।
স্থানীয় এক বাসিন্দা জানায় অতিতে আগে জন্ম ও মৃত্যু দিবসে ফুল মালা সহ তাকে শ্রদ্ধা জানানো হতো,এখন তা আর হয়না।

