মালদা: মাদক খাইয়ে সর্বস্ব লুট তিন যাত্রীর। অচৈতন্য অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মালদা আর পি এফ। জানা গেছে ওই তিন যুবকের বাড়ি নদীয়া। লখনৌ থেকে কাজ করে বাড়ি ফিরছিল তারা। কাঠিয়ার স্টেশনে নেমে হাওড়া কাঠিহার ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল তিন যুবক। অভিযোগ কাঠিহার স্টেশন পার হতেই মাদক খাইয়ে সর্বস্ব লুট করে তাদের। মঙ্গলবার রাত্রে মালদা রেল স্টেশন থেকে তাদের তিনজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আরপিএফ। এরপর নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে বারবার টেনে মাদক খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুটের ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

